ভূমি প্রতিমন্ত্রীর বাড়তি দায়িত্ব পেলেন হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী হলেন আহমেদ আযম খান

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

নতুন মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। টাঙ্গাইল৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে নতুন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিনে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল। খবর বাংলানিউজের।

ভোলা৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার নেত্রকোনা(সদরদুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অভিযানকালে র‌্যাবের ওপর হামলায় আহত ১০, গাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধজুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ : অর্থমন্ত্রী