ভিবিডি চট্টগ্রাম জেলা আয়োজন করলো ‘গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ’

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা আয়োজন করলো জাতীয় কর্মসূচি ‘ গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ’ সম্পন্ন করেছে। ‘কাইন্ডনেস ম্যাটারস’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের গুরুত্বপূর্ণ সেবাদানকারী পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এই উদ্যোগের মাধ্যমে ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ, ট্রাফিক পুলিশ, ব্যাংকার এবং আইনজীবীদের মতো সেবাপেশাজীবীদের ফুল, ধন্যবাদ পত্র এবং ব্যাজ প্রদান করে সম্মান জানানো হয়। এ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার ছয়টি স্থানে সম্পন্ন নিউ মার্কেট, কাজীর দেউড়ি, জামালখান, টাইগার পাস, আগ্রাবাদ এবং লালখান বাজারে কর্মসূচি পালন করা হয়এতে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলা বোর্ড, বিভাগীয় বোর্ড এবং ন্যাশনাল বোর্ডের সদস্যরা। উল্লেখ্য, ২ শতাধিক স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভিবিডির এই উদ্যোগ সবার মধ্যে সেবার প্রতি শ্রদ্ধাবোধ এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কর্মসূচির মাধ্যমে ভিবিডি চট্টগ্রাম জেলা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের গুরুত্ব এবং সমাজে দানশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি পরিচালনা পরিষদের সভা
পরবর্তী নিবন্ধতারেক রহমানের পক্ষে এডভোকেট আলিফের পরিবারকে সহায়তা প্রদান