‘এসো মিলে প্রাণের টানে প্রতিভার অন্বেষণে’–এ স্লোগানকে ধারণ করে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রাঙামাটিস্থ চাং পাং রেস্টরেন্টে সম্পন্ন হল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বনভোজন ও পারিবারিক মিলনমেলা। প্রতিবছরের ন্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এই আয়োজন করে থাকে। চট্টগ্রাম থেকে রাঙামাটি রাজবন বিহারে পূজনীয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তেকে দর্শন করে লঞ্চ যোগে শুভলং এর উদ্দেশ্যে যাত্রা। সুজলা সুফলা শস্য শ্যামলা পাহাড়ঘেষা নদী পথে ভ্রমণ সুন্দর মনোরম পরিবেশে বালুখালী ইউনিয়ন রাঙামাটি পার্বত্যজেলা চাং পাং রেস্টুরেন্টে চারিদিকে নদী পাহাড় মাঝখানে চাং পাং রেস্টুরেন্টে বনভোজন ও পারিবারিক মিলনমেলার আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী অনুপম বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রাক্তন জেলা গভর্নর কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া, প্রধান আলোচক বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উপদেষ্টা অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া, সাবেক সভাপতি তপন কুমার বড়ুয়া, উদযাপন পরিষদের আহ্বায়ক, আয়কর আইনজীবী বুলবুল বড়ুয়া, যুগ্ম আহবায়ক, সুরমা চাকমা পূজা, প্রধান সমন্বয়কারী, অনুপম বড়ুয়া, সদস্য সচিব, জনি বড়ুয়া, যুগ্ম সচিব, নিপুন বড়ুয়া, অর্থ সচিব, লায়ন সুমন বড়ুয়া, সহ–অর্থ সচিব, দীপঙ্কর বড়ুয়া, রিকন বড়ুয়া, প্রকৌশলী দীপক বড়ুয়া, পীযুষ কান্তি বড়ুয়া, শংকর বড়ুয়া, রিপন বড়ুয়া, রাসেল বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, ব্যাংকার রাজিব বড়ুয়া, সুমেধ বড়ুয়া, প্রচার সম্পাদক এস, সুদত্ত বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক প্রভাকর বড়ুয়া লাভলু, ব্যাংকার দীপক বড়ুয়া সহ সকল সদস্যবৃন্দ, সার্বিক সহযোগিতায়, জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান উদয়ন বড়ুয়া, বিধান বড়ুয়া, রাঙামাটি অঞ্চলের সভাপতি শিক্ষক রঞ্জিত বড়ুয়া, সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া, উত্তম বড়ুয়াসহ নেতৃবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন বেতার ও টেলিভিশন শিল্পী অশ্রু বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সোনিয়া বড়ুয়া, শংকর বড়ুয়াসহ শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী স্মরণিকা বড়ুয়া পহেলিসহ শিল্পীবৃন্দ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিশেষে ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










