বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী হযরত পেতন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ শরীফ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মাজার–ওরশ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম সওদাগর, খাদেম সাবেক কাউন্সিলর মো. মুজিবুর রহমান সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












