বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার পৌর সদরের বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদে ফজরের আজান দিতে গিয়ে এ ঘটনা দেখতে পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান। তিনি বলেন, ফজরের আজান দিতে গিয়ে দেখি মসজিদের গ্রিল কেটে দুটি ব্যাটারি, দুটি অ্যাম্প্লিফায়ার ও একটি স্পিকার নিয়ে গেছে চোরের দল। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম। তিনি বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সুলতান উদ্দিন বাচা শাহ (রহ:) এর ওরশে ভক্তদের ঢল