বোয়ালখালী উপজেলার আরাকান সড়কে সিএনজি টেক্সি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার হোরারবাগ এলাকার রাম প্রসাদ দত্ত (৫২), পূর্ব গোমদণ্ডী পৌরসভার মোজ্জাম্মেল হক (৩০), পশ্চিম শাকপুরা এলাকার উত্তম চৌধুরী (৫৪), একই এলাকার মিতা দাশ (৩৫) ও খিতাপচর এলাকার জাহেদুল হক (২৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কালুরঘাটমুখী একটি টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি টেঙির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের পাঁচ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্মরত চিকিৎসক ডা. মাহমুদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রাম প্রসাদ দত্ত ও মিতা দাশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।














