বৈশাখ এল ওই
ঝড় ঝড় ঝড়,
আকাশেতে মেঘ ডাকে
কড় কড় কড়।
বৈশাখে ধুলোবালি
উড়ু উড়ু উড়ু,
বুক কাঁপে ভয়ে আজ
দুরু দুরু দুরু।
বৈশাখ এল ওই
ভয় ভয় ভয়,
ঘর বাড়ি ঝড়ে হানি
হয় হয় হয়।
বৈশাখ এলে আম
খাই খাই খাই,
মামা বাড়ি আম খেতে
যাই যাই যাই।
জনি সিদ্দিক | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ


