বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. ইব্রাহিম (৭২) গত শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। ঐদিন বাদ আসর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং, গাউছিয়া কমিটি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার মোহাম্মদ রাজিব হোসেন, সাবেক কাউন্সিলর সাইফু, লায়ন আলহাজ নুরুল আলম, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন মুহম্মদ আবু নাসের রনি, গাউছিয়া কমিটির পক্ষে মো. শাহ আলম, মো. আইয়ুব প্রমুখ। আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।













