আওলাদে রসূল (সা.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহ.) ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩১তম সালানা ওরস কাল মঙ্গলবার বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এ ছাড়াও আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন ঢাকা মুহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা, কায়েৎটুলী খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, খিলগাওঁ, টাঙ্গাইল, রংপুর, মিঠাপুকুর, সৈয়দপুর, নিলফামারী, সিলেট, কক্সবাজার, বান্দারবান, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলাস্থ মাদরাসা ও খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে বাংলাদেশের প্রধান অনুষ্ঠান আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য হুযুর কেবলা (রহ.)’র সালানা ওরস মোবারক মাহফিলে উপস্থিত থাকবেন আনজুমান ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এতে তাকরীর করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসাসহ বিভিন্ন মাদরাসার দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। বিকেল ৩টা হতে খতমে ক্বোরআন মজীদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল, খতমে গাউসিয়া শরীফ, বাদ মাগরিব হুজুর কেবলার জীবনী আলোচনা অনুষ্ঠিত হবে। বাদে এশা সালাত–সালাম ও আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।












