আওয়ামী লীগের প্রথম জাতীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বান (৭৭) আর নেই।
গত ৪ জুন বিকেলে সংযুক্ত আরব আমিরাতের শারজায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ বিশেষ বিমানে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকায় এসে পৌঁছবে এবং আগামীকাল বুধবার বাদ যোহর চকরিয়া উপজেলার বিএম চর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংসদ জাফর আলম, নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুজিববাহিনীর থানা কমান্ডার আবদুল্লাহ হারুন, আনোয়ারুল আজিম, গ্রুপ কমান্ডার এস এম মাহবুব-উল আলম, বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুচ, ডেপুটি কমান্ডার মীর মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।
উল্লেখ্য, গোলাম রাব্বান ১৯৪৪ সালের ২৫ ডিসেম্বর চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












