বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম : দুইবার মওকুফ হবে হলুদ কার্ড

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৫২ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের অহেতুক নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে কার্ডের নিয়মে বড় ধরনের সংশোধনী এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার ফিফা কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যাতে সেরা খেলোয়াড়দের পাওয়া যায়, সেজন্য দুইবার খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের অর্জিত একক হলুদ কার্ডগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ, নকআউট পর্বের শুরুতে ফুটবলাররা একদম ফ্রেশ রেকর্ড নিয়ে মাঠে নামবেন। এরপর দ্বিতীয় ধাপে কোয়ার্টার ফাইনাল শেষে আবারও এই রেকর্ড মুছে দেওয়া হবে। এর ফলে সেমিফাইনালে কেউ একটি হলুদ কার্ড পেলেও তাকে ফাইনাল মিস করার দুশ্চিন্তায় থাকতে হবে না। গত বিশ্বকাপে শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল শেষে কার্ড বাতিলের নিয়ম ছিল। এবার দলসংখ্যা বেড়ে ৪৮ হওয়ায় এবং রাউন্ডঅব৩২ নামক অতিরিক্ত নকআউট পর্ব যুক্ত হওয়ায় খেলোয়াড়দের সুরক্ষায় ফিফা এই উদ্যোগ নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিল সরকার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের উইকেট নিয়ে দ্বিধায় পাকিস্তান