বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও হত দরিদ্রদের (প্রায় তিনশত পরিবার) মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। গত ২১ ফেব্রুয়ারী চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ কমপ্লেক্স হলে প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, এম.. করিম চৌধুরী, .টি.এম মাসুদ চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, এম.এম, মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, নুরুল ইসলাম কমিশনার, ইঞ্জিনিয়ার এ.কে.এম. মাসুদ (শেকুল), এম, সেলিম চৌধুরী, নোমান সোহেল চৌধুরী, ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী, এডভোকেট রাশেদ হামিদ সাইমন চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, মহিউদ্দিন শাহজাহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তশালী সকলের উচিত সকল শ্রেণি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ চৌধুরীপাড়া উন্নয়ন পরিষদ বিগত কয়েক বছর ধরে এলাকার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় দরিদ্রদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে। সকলের সহযোগিতায় আগামীতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

সীতাকুণ্ড পৌর শ্রমিক দল : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড পৌর শ্রমিকদলের উদ্যোগে সিএনজি চালকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার পৌর সদরের পন্থিছিলা ও বিএনপি,শ্রমিকদলের কার্যালয়ে এ ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি কাউন্সিল মোঃ শামছুল আলম আজাদ। পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খানের সভাপতিত্বে সিএনজি চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসদরের ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লাসহ পৌর বিএনপি, শ্রমিকদলের নেতৃবৃন্দ ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সামছুল আলম আজাদ বলেন, শ্রমিক দল একটি পরিশ্রমি কর্মীদের নিয়ে গঠিত দল। শ্রমিক দল সব সময় মেহনতি মানুষের পক্ষে কথা বলেন এবং কাজ করেন। সিএনজি অটোরিঙা চালকগণ জীবন বাজি রেখে সারাদিন সড়কে সিএনজি চালায়। দিনশেষে তারা যে টাকা পান,তা দিয়ে কোনভাবে সংসার চলে তাদের। তাই শ্রমিকদল সব সময় দুখে কষ্টে থাকা সাধারণ মানুষদের সাথে সাথী হয়ে থাকবে আশা করি।

আবনায়ে কোদালা ওলামা সংস্থা : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আবনায়ে কোদালা ওলামা সংস্থা। গতকাল মঙ্গলবার কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর প্রতিটি ওয়ার্ডে পৃথক আয়োজনে ইফতার সামগ্রীগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মূফতি আবদুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুহাম্মদ ইউসুফ, শাহ আলম, মো. এনাম, প্রবাসী তাজুল ইসলাম, শেখ ছাবের, মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন, মাওলানা হাফেজ মুহাম্মদ মাসুম, মাওলানা মুহাম্মদ মনছুর, মো. ইসমাঈল প্রমুখ। সার্বিক সহায়তা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলমসহ সংগঠনের সকল নেতৃবন্দ।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন চাপ পবর্তসম হওয়ার মধ্যে ইরানে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধশিক্ষিকা লীনা চৌধুরী