চবি রোভার স্কাউট :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানে ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার জিমনেশিয়াম প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ও রোভার স্কাউট চবির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। উপাচার্য বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পর্যাপ্ত বনাঞ্চল থাকা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আমাদের আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। রোভার স্কাউটের পক্ষ থেকেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, রুহুল আমিন খান, এস.এম. নঈম উদ্দীন, প্রভাষক মো. আরিফুর রহমান, শরিফুল ইসলাম, নুসরাত জাহান তৃনা, শহিদুল ইসলাম সামি, পার্থিব বড়ুয়া ও ইসরাত জাহান ইপ্তি প্রমুখ।

চিটাগাং খুলশী সেন্ট্রাল রোটারি ক্লাব : রাউজান প্রতিনিধি জানান,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেলের যৌথ উদ্যোগে গত ২৮ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন চুয়েট ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। উপস্থিত ছিলেন গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা পরীক্ষাগার (ইউসিআরএল) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েটের প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ তারেকুল আলম, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রেজওয়ান শাহেদী, রোটারিয়ান আহমেদ জামাল নাসের চৌধুরী এবং মো. নজরুল ইসলাম নান্টু। সভাপতিত্ব করেন প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ।

‘আমার গ্রামের’ : বাঁশখালী প্রতিনিধি জানান, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ–সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে সামাজিক সংগঠন আমার গ্রামের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে মো. আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মেজবাহুল হক, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, ডা. রশিদ আহমেদ, অজিত কুমার দাশ, হাসান মোস্তফা, অ্যাডভোকেট মো.নাছির উদ্দিন, বিধান ভট্টাচার্য, এন এ হেলাল চৌধুরী, চবি সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, এনামুল হক, রাশেদ নূরী, মোহাম্মদ শোয়াইব প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।










