খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে ১৪ সদস্য বিশিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জেলা পরিষদ নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ জেলার গণমানুষের কল্যাণে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। পরিষদের দায়িত্ব জনগণের আমানত। জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে। জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার বলেন, নতুন পরিষদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় পরিষদের সেবা পৌঁছে দিতে আমরা কাজ করব। মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব সমপ্রদায়ের মানুষের সমঅধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। চেয়ারম্যানসহ সকল সদস্যের সমন্বিত প্রচেষ্টায় খাগড়াছড়িকে আরও এগিয়ে নেওয়া হবে।অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত জেলা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার