বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে উপস্থাপক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্যে ভিন্নতা আনতে চেয়েছিল বিসিবি। উপস্থাপিকা হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারতের রিধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক তারকা ড্যারেন গফ। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামপ্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার ইতি টানা হলো।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবলে কুমিল্লা এস কে স্পোর্টিং ও রেজা এফসি’র জয়
পরবর্তী নিবন্ধফুটন্ত ফুল প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলোয়াড় নিলাম অনুষ্ঠান