নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫–২৬, সিজন–১–এ জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)তে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে চট্টগ্রামের ১৫ জন খেলোয়াড়। গতকাল ৮ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। ফুটবলে সুযোগ পেয়েছেন তিনজন। এরা হলো কাট্টলী জাকারুলুম মাদ্রাসার মোহাম্মদ আনিসুর রহমান (চট্টগ্রাম সিটি কর্পোরেশন), দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আল আইমান (লোহাগাড়া) এবং লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের নুর আলী শিকদার নাহিদ (লোহাগাড়া)। ক্রিকেটে সুযোগ পেয়েছেন চার জন। এরা হলো: হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের খন্দকার তাহাবিন বিত্ত (চট্টগ্রাম সিটি কর্পোরেশন), রেলওয়ে পাবলিক হাই স্কুলের আরিয়ান চক্রবর্তী (চট্টগ্রাম সিটি কর্পোরেশন), কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ইমরান হোসেন তানবির (বাঁশখালী), সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উম্মে হুমাইরা তাসপিয়া (বোয়ালখালী)। দাবায় সুযোগ পেয়েছেন ২জন। এরা হলো: হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অনিন্দ্য দিগ্বিজয়(চট্টগ্রাম সিটি কর্পোরেশন), চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সুহৃদ দে (চট্টগ্রাম সিটি কর্পোরেশন)।
অ্যাথলেটিক্সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মুহাম্মদ জাওয়াদ কাদের (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) সুযোগ পেয়েছে। মার্শাল আর্টে পাঁচজন সুযোগ পায়। এরা হলো: অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসাম্মৎ সায়্যিকা জান্নাত(চট্টগ্রাম সিটি কর্পোরেশন), বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফিনা রহমান রাইমা এবং জুনাইনা খালেদ চৌধুরী (চট্টগ্রাম সিটি কর্পোরেশন), আবদুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়ের প্রান্তিকা দাশ(কর্ণফুলী) এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তাওয়াক্কল নুর চৌধুরী (চট্টগ্রাম সিটি কর্পোরেশন)।












