বায়েজিদের নাগিন পাহাড় থেকে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানার নাগিন পাহাড় থেকে মোহাম্মদ তারেক নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত তারেক ওই এলাকার মো. শামীমের ছেলে। তারেকের বাবা শামীম বলেন, আমি আমার দুই ছোট ছেলেকে নিয়ে গেটের সামনে বসে ছিলাম। সকাল সাড়ে দশটার দিকে তারেক ঘুম থেকে ওঠে হাতমুখ ধুয়ে বাসা থেকে বের হয়। তখন তারেক কাজে যাচ্ছে বলে জানায়। কিছুক্ষণ পর একজন আমাকে ফোন করে বললেন, তোমার ছেলের নাম কি তারেক? তখন আমি হ্যা বলতেই তিনি জানানসে (তারেক) তো নাগিন পাহাড়ের ওপরে ঝুলে আছে। শামীম বলেন, কেন সে এভাবে চলে গেল বুঝতে পারছি না। তাকে যদি বকা দিতাম, কড়া কথা বলতাম তাহলে মনকে বুঝাতে পারতামআমার কথায় কষ্ট পেয়ে চলে গেছে। বায়েজিদ থানার উপপরিদর্শক রক্তিম বলেন, আমরা তদন্ত করছি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন ভারত
পরবর্তী নিবন্ধলায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস পালন