বাসে মিলল দেড় কেটি টাকার হেরোইন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগরীর এ কে খান এলাকায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইন উদ্ধার হয়েছে। গতকাল সন্ধায় শ্যামলী সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফোজদারহাট থেকে এ কে খান এলাকায় বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় এ কে খান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের ঢাকা মেট্রোব ১৫১২৬৯ নাম্বার একটি বাসে অভিযান চালিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশি করার পরে একটি ব্যাগ থেকে আট প্যাকেট হেরোইন উদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। তবে উদ্ধারকৃত ব্যাগের মালিককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক। ম্যাজিস্ট্রেট আরো বলেন, আইনি প্রক্রিয়ার জন্য বাস থেকে জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অস্ত্র ব্যবসায়ী দুই রোহিঙ্গা আটক দুটি এলজি ও ৫০ রাউন্ড গুলি জব্দ
পরবর্তী নিবন্ধভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত মামলা, কানুনগো কারাগারে