উখিয়ায় অস্ত্র ব্যবসায়ী দুই রোহিঙ্গা আটক দুটি এলজি ও ৫০ রাউন্ড গুলি জব্দ

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

উখিয়ায় ‘অস্ত্র ব্যবসায়ী’ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি এলজি ও ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়। গতকাল বুধবার বিকেলে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প৩ এর সি৩৬ ব্লকের রশিদ উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও ক্যাম্প৪ এর সি২ ব্লকের আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০)

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর কোর্টবাজার বাস স্টেশনে অবস্থান করা দুজনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজনেই রোহিঙ্গা বলে জানা যায়। তারা দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হয়ে ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহ করতো বলে জানায়। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত অস্ত্রের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টে জড়িতরা মানবিক গুণাবলী অর্জন করেছে : মেয়র
পরবর্তী নিবন্ধবাসে মিলল দেড় কেটি টাকার হেরোইন