বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোল চত্বর পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার দুপুরে থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার শহিদুল ইসলাম (৩১) এবং ফরিদপুর বোয়ালমারি থানার মো. আজিজুল হক (৪৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাদেরকে তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ রইশ্যা ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিমানের বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান হলেন রুমি এ হোসেন