বাঁশখালী উপজেলায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ করেছে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কাথরিয়ায় রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নত বাংলাদেশের মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরীর নেতৃত্বে ও মাওলানা নেসার উদ্দিন মুনিরীর সভাপতিত্বে গৃহসামগ্রী টিন বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা মুখতার আহমদ রজভী, হাফেজ আবদুল ওয়াহিদ, মাওলানা ফরিদুল আলম রজভী, মাওলানা রায়হানুল ইসলাম কাদেরী, আবদুল মোমিন সাকিব প্রমুখ। মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী বলেন, সামপ্রতিক বন্যায় বাঁশখালীর অনেক পরিবারের বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সংগঠনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন। ঢেউটিন পেয়ে উপকারভোগী পরিবারগুলো রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












