চট্টগ্রামের বাঁশখালীতে কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা বাবু চন্দ্র শেখর মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ আবদুল হক, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন কর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম চৌধুরী, সাবেক কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনিল কান্তি ধর, সিনিয়র শিক্ষক নারায়ণ সরকার, সিনিয়র শিক্ষক এরশাদুল আলম চৌধুরী, সিনিয়র শিক্ষক তপন ধর, সহকারী শিক্ষিকা গীতা রানি বৈদ্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আজম চৌধুরী ও কানিজ ফাতেমা। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।














