চৈত্রের শেষে বোশেখ এসে
নতুন আলোয় ভালোবেসে,
নববর্ষ ঐ আসছে হাওয়ায়
আকাশ ঘেঁষে মেঘে ভেসে।
পাখির ডাকে– সবুজ শাখে
বন বনানী ছবি আঁকে,
খুকির পায় নূপুরের নিক্কণ
যাচ্ছো কোথায় বর্ষবরণ।
বসবে মেলা –বটের তলায়
কত মানুষ সন্ধ্যের বেলায়,
মেলা থেকে কিনতে পুতুল
এতটুকু খুকির হয়নি ভুল!












