কত মায়া মাখা আছে
মায়ের মুখের ভাষাতে,
যেই না ভাষা কাঁদায় দুঃখে
সুখে পারে হাসাতে।
স্বপ্ন গোলাপ যায় ফুটিয়ে
নতুন নতুন আশাতে।
কত আলোর নাচন দেখি
শব্দ বর্ণ ধ্বনিতে,
কত রঙের পসরা সাজে
পান্না মুক্তা মণিতে,
ভাই হারানো স্মৃতি আমার
কাঁপন জাগায় শোণিতে!
আলমগীর কবির | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ
