বন্যাদুর্গতদের পুনর্বাসনে আল আমিন ইসলামী পরিষদ কাতারের অনুদান

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

আল আমিন ইসলামী পরিষদ কাতারের উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য’ এবং ‘সর্বদা সর্বত্রই সুপ্রতিষ্ঠিত হউক মানবতা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ২৪ জুলাই এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব মোহাম্মদ মহিউল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আল আমিন ইসলামী পরিষদ কাতার এবং মজলিশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মজলিশে শূরা সদস্য সৈয়দ মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তৌহিদ, . মোহাম্মদ নিজাম উদ্দিন মনছুর। উপস্থিত ছিলেন ফরিদ আহমদ জিহাদী, মঈনুল ইসলাম ফরহাদ, হুমায়ূন কবির জাহেদ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ খোরশেদ হাশেমী, আজিম বিন মালেক, মুহাম্মদ তারেক, হাফেজ মাঈন উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ূন আহমেদ স্মরণসন্ধ্যা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক