নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে সিএনজি অটোরিকশার ধাক্কায় শাহিনা আক্তার (২০) নামে এক তরুণী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পৌনে ৩টার দিকে চকবাজার থানাধীন ওয়াসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শাহিনা আক্তার চকবাজারের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে শাহিনাকে চিকিৎসকরা ২৬নং ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ওয়াসা মোড় এলাকার আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপরে পাশ দিয়ে হাঁটছিলেন শাহিনা। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা শাহিনা আক্তারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা সেখান থেকে উদ্ধার করে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। আহত তরুণী বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।











