ডায়াবেটিস প্রিভেনশন এডুকেশন প্রোগ্রামের উদ্যোগে (ডিপেপ) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ডায়বেটিক দিবস উপলক্ষে আলোচনা সভা গত ১২ নভেম্বর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মোহনা হলে উদযাপিত হয়েছে। অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা এ কে আজাদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম, মাস্টার আবুল কাসেম, মা ও শিশু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এম, এ, তাহের খান ও (ডিপেপ) এর মেম্বার সেক্রেটারি ডা. লিয়াকত আলী চৌধুরী প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন চমেকের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমেদ মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডা. তামান্না মাহমুদ উর্মী। অপসোনিন ফার্মার পক্ষে বক্তব্য রাখেন এ্যাসিসট্ন্েট সেলস ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয় ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা আব্দুস সালেক মোল্লা ও অধ্যাপক ডা. তৌহিদুল আলমকে। প্রধান অতিথি বলেন, ডায়বেটিস রোগের অন্যতম বিষয় হলো কিভাবে ইনসুলিনের প্রয়োগ করতে হবে, ফুট কেয়ার, কিভাবে ডায়েট ম্যানেজ করতে হয়, নিউট্রিয়েশন, স্বল্প মূল্যের কি কি ওষুধ ব্যবহার করা যায়, সরকারী বা বেসরকারি পর্যায়ে কিভাবে অল্প খরচে ডায়াবেটিস চিকিৎসা করা যায়, ফিজিক্যাল এঙারসাইজ, ফুড হ্যাবিটস ইত্যাদি বিষয়ে এডুকেশনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি সচেতনতার মাধ্যমে ডায়বেটিস রোগ প্রতিরোধ করা সম্ভব বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











