ফ্রান্স সেনেগাল কেউ গোল করতে পারেনি প্রথমার্ধে

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপে গত রাতে ফ্রান্স ও সেনেগালের ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। প্রথমার্ধে হতাশ করেছে ফ্রান্স। ফ্রান্স দলে তারকা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। প্রথমার্ধে তারা লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি।

এই ম্যাচের আগে ঘটা করে আলোচনা হয়েছে ২০০২ সালের ফ্রান্সসেনেগাল ম্যাচের কথা। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা সেবার হেরে গিয়েছিল নবাগত সেনেগালের কাছে। ২০০২ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েছিল ফ্রান্স। তখনকার ইউরো চ্যাম্পিয়নও ছিল জিনেদিন জিদানের দল। তবে এত এত ট্যাগ নিয়েও সেবার সেনেগালের কাছে ১০ গোলে হেরে গিয়েছিল ফ্রান্স।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার মরদেহটির পরিচয় মিলল
পরবর্তী নিবন্ধতাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি