ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

| বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

ইউরোপের প্রথম দেশ হিসেবে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আইন পাস করেছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আইনটি অনুমোদনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের জন্য বাধ্যতামূলক বয়স যাচাইয়ের ব্যবস্থা চালুর পথ তৈরি হয়েছে। শিশুকিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের নীতিমালা নিয়ে কাজ করছে। খবর বিডিনিউজের।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি ক্ষমতায় এক দশক পূর্তির আগে এই আইন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আইনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। তাদের আশঙ্কা, বয়স যাচাইয়ের প্রযুক্তি কতটা কার্যকর হবে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত থাকবে এবং কিশোরেরা এই বিধিনিষেধ এড়িয়ে যেতে পারবে কি নাএসব বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে ফ্রান্স সরকার বলছে, বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অনলাইন প্রযুক্তি ইতোমধ্যে রয়েছে এবং তা নিরাপদ ও কার্যকর।

কিছু বামপন্থি সদস্যের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার ফ্রান্সের জাতীয় পরিষদ ও নেনেট পার্লামেন্টের উভয় কক্ষেই বিলটি পাস হয়। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর এই কড়াকড়ি আরোপ করল। আইনটি কার্যকর করা হবে দুই ধাপে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের সঙ্গে পরমাণু জ্বালানি চুক্তিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধহুতিদের হুমকির মুখে ফিরে গেল দুটি সৌদি তেলবাহী ট্যাংকার