ফেনীর ছাত্রলীগ নেতা বহিষ্কার

বারইয়ারহাটে র‌্যাবের ওপর হামলা

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

 

 

মীরসরাইয়ের বারইয়ারহাটে র‌্যাবের উপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়াধীন ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর ভূঁইয়াকে বহিস্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গত রোববার ফেনী জেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৫ মে বারইয়ারহাট বাজারে ডাকাত বলে র‌্যাবের উপর হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় দায়েরকৃত ৩টি মামলার ২টিতে তানভীরকে আসামি করা হয়েছে। র‌্যাব আরও জানায়, চট্টগ্রামের বারইয়ারহাট ও ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন পাশাপাশি। তানভীর ওই এলাকার মাদকসহ নানা অপরাধের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইভিএমের চ্যালেঞ্জ শুধু গোপন কক্ষে ‘ডাকাত’
পরবর্তী নিবন্ধরোলার চাপায় শিশুর মৃত্যু