ফটিকছড়ির দৌলতপুরে সুন্নি সম্মেলন

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দৌলতপুর ফকিরহাট গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সভা ও ৬৩তম সুন্নি সম্মেলন গত ৮ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল কালাম মিয়া। প্রধান অতিথি ছিলেন কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন সমাজসেবক আনোয়ার পাশা মেম্বার। প্রধান বক্তা ছিলেন মুফতি গোলাম রব্বানী কাসেম। বিশেষ অতিথি ছিলেন রেকিব বারী চৌধুরী, কাউন্সিলর আবুল মনছুর, মোস্তফা কামাল, এসএম হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন মাওলানা মুফতি কুতুব উদ্দিন মামুন কাদেরী, হাফেজ নাছির উদ্দিন, মহিউদ্দিন আল কাদেরী ও মাওলানা নাজিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ছাত্রলীগের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধচাঁন্দগাওয়ে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি