ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়িতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১০ জুলাই (শুক্রবার) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা গেছে, ধুরুং খাল, হালদা নদী ও সর্তা খালের পানি বৃদ্ধি পেয়ে ফটিকছড়ির বেশ কয়েকটি নিচু এলাকা ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

দুর্যোগের এই মুহূর্তে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকার দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসেন এমপি সরোয়ার আলমগীর। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহীন, জহির আজম চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ শাহাজাহান এবং মোহাম্মদ ওসমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের পাশে এমপি দীপেন দেওয়ান
পরবর্তী নিবন্ধদুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না