প্রেমের টানে পাহাড়ে চীনা যুবক, ভালোবেসে করলেন বিয়ে

অর্ণব মল্লিক, কাপ্তাই | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১১:৪০ অপরাহ্ণ

ভালোবাসার টানে চীন থেকে রাঙামাটিতে জেলার রাজস্থলীতে ছুটে এসেছেন চীনা নাগরিক এক্সলা Xla (৩৮)। প্রিয়তমা খইসিংপ্রু মারমা (৩০) বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি জেলার রাজস্থলী ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার মংমিঅং মারমার মেয়ে খইসিংপ্রু প্রেমের টানে ছুটে আসেন এক্সলা xla। তিনি চীনের প্রদেশের নাগরিক।

এদিকে চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খইসিংপ্রু মারমার বাড়িতে ভিড় করে।

পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’-এর মাধ্যমে উভয়ের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৩ বছর আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর খইসিংপ্রু চীনে চলে যান। তারা বর্তমানে চীনে বসবাস করে। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর এ প্রথমবারের মত তারা দুর্গম পার্বত্য রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মহাজন পাড়ায় নিজ বাড়ীতে বেড়াতে আসেন।

Xla বলেন, ‘আমি খইসিংপ্রু কে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করে আসছি। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।

মারমা যুবতি খইসিংপ্রু বলেন, ‘অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি একসাথে থাকব। আমি কখনও কল্পনা করিনি, ও এদেশে আসবে। আমি চাই তাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে থাকি।

পরিবারের সদস্যরা জানান, আমার মেয়ের পছন্দ হয়ে চীনা যুবককে বিবাহ করেছে। আমাদের কোনো আপত্তি নেই। তারা সুখে থাকলে আমি সুখি।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, ‘চীনা নাগরিক, উভয়ে দেখা করেছে। চীনা নাগরিক তার একটি পাসপোর্ট প্রদর্শন করেছেন। চীনা যুবক এখন ওই মেয়ের বাড়িতেই আছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার