প্রবীণের অণুপুঙ্খ ছল

ইউসুফ মুহম্মদ | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ঘৃণার বন্ধনীব্যাপী প্রতিদিন সৃষ্টি হচ্ছে রোদ

বানপ্রস্থ লোভাক্রান্ত, তপ্ত দুঃসহ বিরোধ।

বোধের কার্ণিষে চুপ থেমিসের প্রকৃত কিরণ

ইতিহাসের কান্নায় বাতাসের মন উচাটন।

বাতাসে আতর মেখে আলোহীন মাতালের নাতি

দুর্গমের বাঁশি শুনে তৃপ্ত তুমি, মনে ভাবো জ্ঞাতি।

গ্রীষ্মের ধ্বংসযজ্ঞে ঘুম ছুটে আনন্দময়ীর

কৃষ্ণপক্ষে তেজারতি লাভ গুনে খুশি ভণ্ডপীর।

বিষদাঁত ভেঙে গেলে প্রকাশিত প্রকৃত খোলস

মিথ্যা গলে কাদা কাদা যদি খসে নামখ্যাতিযশ।

শুভ্রতা নাকাল কাই, বেজে ওঠে কবন্ধমাদল

ধোঁয়ার আলোয় হাসে প্রবীণের অণুপুঙ্খ ছল।

পূর্ববর্তী নিবন্ধপাথর
পরবর্তী নিবন্ধভাষা মুখের শিস