প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করব

উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানে দিলোয়ারা ইউসুফ এমপি

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা সভা গতকাল সকালে দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি রুমানা নাসরিন, রওশন আরা বেগম, সাংগঠনিক সম্পাদক হামিদা বেগম, রেজোয়ানা শারমিন, জাহান আরা নাজনীন, সম্পাদক মন্ডলীর সদস্য রহিমা মনসুর, দিলরুবা ইয়াছমিন, এডভোকেট বিবি আয়েশা, মনোয়ারা বেগম, নুসরাত জাহান, ফৌজিয়া খানম, রীমা আকতার, এডভোকেট ইলা চক্রবর্তী, লিপি দেয়ানজী, হোসনে আরা বেগম, নিলুফা আকতার, শাহীনুর আকতার বিউটি, শারমীন ইকবাল প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত সাংসদ দিলোয়ারা ইউসুফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও কালজয়ী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় নারীরা আজ সমাজের সর্বক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সংবর্ধনা সভার পূর্বে দোস্তবিল্ডিং চত্বরে এসে পৌঁছলে দিলোয়ারা ইউসুফকে সংগঠনের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

পূর্ববর্তী নিবন্ধনিবেদন শিল্পী সংসদের দুই যুগ পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শামীমা হারুন লুবনা এমপির গণসংবর্ধনা