প্রথমবারের মতো পাঁচলাইশ থানা ছাত্রলীগের কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো পাঁচলাইশ থানা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে মীর জিয়ান আলী খানকে সভাপতি ও মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি পদপ্রাপ্তরা হলেন- শাহাদাৎ হোসেন পারভেজ, খোরশেদ আলী জনি, আব্দুল্লাহ আল আহাদ, নাঈম বিন কাশেম, শাহাজাদা চৌধুরী ও সোহরাব হোসেন রবিন। যুগ্ম সম্পাদক করা হয়েছে স্নেহাশীষ বড়ুয়া সোহেল, সব্যসাচী নন্দী ও মেহেদী হাসানকে। এর আগে গত বুধবার মহসীন কলেজ, ৫ থানা ও ৬ ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগ।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় একদিনে ৯ মৃত্যু, শনাক্ত ৪১৮
পরবর্তী নিবন্ধটিউবের ভেতর সড়ক তৈরির কাজ শুরু