প্রত্যেক জাতিকে তার কৃষ্টি, সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে হয়

বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে বসন্ত উৎসবে উপাচার্য

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্ট্রাল কালচারাল ক্লাবের উদ্যোগে কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মিতা মজুমদারের সভাপতিত্বে ফ্রিডম স্কোয়ারে দিনব্যাপী ‘বসন্ত্ত উৎসব’ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশফিয়া ও প্রনয় দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রক্টর ইনচার্জ ড. মো. সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কালচারাল ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক রাহুল সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক উম্মে সালমা হক, আইন বিভাগের শিক্ষক নাইমা আকতার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের শিক্ষক তাসনোভা তাহসিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবিহা জাহান প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাঙ্গালিরা উৎসব প্রিয়, বাঙ্গালি সংস্কৃতির অংশ হিসেবে আমরা বসন্ত উৎসব, নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ আনন্দমুখর পরিবেশেই আয়োজন করে থাকি। প্রত্যেক জাতিকে তার কৃষ্টি, সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে হয় তেমনি আমাদের ঐতিহ্যকে ধারণ করে আজকের এই উৎসবের আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। লেখাপড়ার পাশাপাশি নিজেদের মানসিক বিকাশে সাংস্কৃতিক চর্চাও অব্যাহত রাখতে হবে। দিনব্যাপী বসন্ত উৎসবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরন করেণ উপাচার্য প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রনাথ মহাতীর্থকে আরও অত্যাধুনিক করে গড়ে তোলা হবে : আসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি