পুকুরে গোসলে নেমে আর ফিরল না নিশাত

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ১০:০৭ অপরাহ্ণ

রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের উত্তর পাঠান পাড়া এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিশাত (১৩) নামের এই শিশু গ্রামের জিন্নাত আলীর কন্যা।

স্থানীয়রা জানান, আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিশাত পানিতে ডুবে যায়। গোসল করে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তার নিথর দেহ পুকুরে ভাসতে দেখে।

এলাকার লোকজন পুকুর থেকে ভাসমান দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক নিশাতকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচৈত্র সংক্রান্তিতে রাউজানের মহামুনিতে আদিবাসীদের ঢল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে মাতোয়ারা মারমারা