পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ১০:০৫ অপরাহ্ণ

পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডস্থ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হসপিটাল পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় হসপিটাল পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম বিগত বছরের কার্যবিবরণী তুলে ধরেন, এরপর ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরি বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বিগত বছরের প্রতিষ্ঠানের প্রতিবেদন পেশ করেন এবং ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরি, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনছুরুল আলম, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মুসলিম উদ্দিন সবুজ, মিসেস আমেনা শাহিন, ক্যাপ্টেন আমান, ডা. আরমান জাহিদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পার্কভিউ হসপিটাল দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও মানসম্পন্ন সেবা প্রদানে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ থাকবে।
সভা শেষে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাচে-গানে রাঙামাটিতে উদীচীর বর্ষবরণ