পার্কভিউ হসপিটালের আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ৪:৫৪ অপরাহ্ণ

পবিত্র হজ্ব ২০২৬ উপলক্ষে সম্মানিত হাজ্বী এবং হজ্বে গমনেচ্ছু চিকিৎসকদের অংশগ্রহণে পার্কভিউ হসপিটালের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১শে এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১:৩০ ঘটিকায় পার্কভিউ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আহামদ রহিম এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের সম্মানিত ফাইনান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ।

কর্মশালায় হজ্বের পরিচিতি ও এর তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক ড. বি. এম. মফিজুর রহমান আল-আজহারী। “Travel & Health Tips for Pilgrims” বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। হজ্বের নিয়মাবলি, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক আ. ক. ম. আব্দুল কাদের, অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হজ্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অধ্যাপক আহমদ আলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত ডিরেক্টর ডা. ফয়সাল মো. ইউনুস, ডা. আ. ই. ম. ন. জাহাঙ্গীর সেলিম, ডা. আশেক ইলাহি, ডা. মোহাম্মদ মামুন, ডা. মোহাম্মদ নূর, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, ডা. মোঃ ফারহান মুনতাসীর, ডা. শারমিন আক্তার, ডা. আরমানা শারমিন খান, ডা. হুমাইরা আক্তার, ডা. নাসির উদ্দিন, ডা. নাজিবুর রহমান খোকন, ডা. ফারজানা কাউকাব, ডা. শাদ্দাত হোসেন, ডা. আনসার আহমেদ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে হজ্বের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর