চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এলাকাকে জলাবদ্ধতা নিরসন, স্মার্ট, ক্লিন, গ্রিন, হেলথি সিটিসহ নিরাপদ এলাকা গড়ার লক্ষে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে চসিক ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের বিশিষ্ঠ ব্যক্তিদের নিয়ে গত রবিবার (১৯ এপ্রিল) রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খাঁন সুমনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম এ হাসানাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ–ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, সিরাজুল ইসলাম, শেখ মোহাম্মদ আব্বাস, আনিস উদ্দীন বাচ্চু, আবু তাহের, মোহাম্মদ আলী, বিএনপি নেতা মোহাম্মদ মহসীন, মোহাম্মদ আজাদ, মানিক খান, আব্দুল আজিম, আমীরউদ্দিন বাবুল, মাসুদ রানা, শেখ মনির উদ্দীন বাবুল, আমু মিয়া বাবুল, হাসান, শওকত আলম লিটন, মোহাম্মদ নাসির, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মহানগর যুবদলের সাবেক সদস্য মাহবুব খান জনি, ডবলমুরিং থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ, সদস্য সচিব ইরফান আলম অপু, ডবলমুরিং থানা জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এবং ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আরজু প্রমুখ। বক্তারা সিটি মেয়রের নির্দেশনায় ২৩নং উত্তর পাঠানঠুলীকে সিটির একটি আধুনিক এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।–বিজ্ঞপ্তি।












