ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি প্রিয় সংগঠন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ শান্ত রাখার জন্য ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে। ছাত্রদল সবসময় নিজের পরিচয় দিতে গর্ববোধ করে। কখনো নিজেকে গুপ্ত অবস্থায় রেখে রাজনীতি পরিচালনা করে না।গতকাল বৃহস্পতিবার কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। সভায় ছাত্রদল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম উত্তর–দক্ষিণ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক কামরুদ্দীন সবুজসহ সুপার ফাইভ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













