সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সংস্কৃতি চর্চা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে। গতকাল বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও এ বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে সাবেক পরিচালনা কমিটির সহ–সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প–সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কর্নফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, মোহাম্মদ আবুল আজিজ, মোহাম্মদ শাহজাহান, কে. এম. মনজুর আলম, মোহাম্মদ ইসমাইল বাবুল, মো. ইব্রাহীম বাচ্চু, মো. সালাহ উদ্দীন, মো. নজরুল ইসলাম, মো. জয়নাল আবেদিন, মো. ইব্রাহিম, ইব্রাহিম বাবু, মো. হাসানুল করিম। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও ২০২৫ এর বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











