আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে দুদিনব্যাপী তবলাশিল্পী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গ সংগীত সম্মেলন আগামী ১৮ সেপ্টেম্বর থেকে টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন তবলাগুণী সুদীপ সেনগুপ্ত। অতিথি থাকবেন উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ডা. রজত কুমার বিশ্বাস ও সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। সভাপতিত্ব করবেন দোলন দেব। এতে পরিবেশনায় থাকবেন মিটন বিশ্বাস, প্রমিত বড়ুয়া, ডা. সৌমিত্র দাশ, অপরাজিতা চৌধুরী, অমিত দাশ, সুশান্ত কর চৌধুরী, তিষান ঘোষ, সৌমেন দাশ, আদৃত চৌধুরী, সানি দে, বিজয় দেবনাথ, হৃদিতা দাশ, প্রমা অবন্তী, সুরজিৎ সেন, ফাল্গুনী বড়ুয়া, সুমন কুমার নাথ, প্রার্থপ্রতিম মহাজন ও তূর্ণা বড়ুয়া। বিজন চৌধুরী সম্মাননা স্মারক ২০২৬ পাচ্ছেন তবলাশিল্পী পিনু সেন দাশ। এতে উপস্থিত থাকার জন্য আহ্বায়ক দেবু চক্রবর্তী ও অনুষ্ঠান সচিব রাজু দাশ গুপ্ত টিটু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












