পটিয়া পূর্ব হাইদগাঁও, মুজিবনগর, সাতগাছিয়া দরবার শরীফে নানা কর্মসূচির মাধ্যমে শাহসুফি মাওলানা সৈয়দুশেখ মোহাম্মদ আবুল খায়ের সুলতানপুরীর (রহঃ) বেছাল বার্ষিক ওরশ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে এন্তেজামিয়া কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, গেয়ারবী শরীফ, জিয়ারত, মিলাদ শরীফ, আহলে বায়তে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণ শীর্ষক জীবনী আলোচনা এবং রাত ১১টায় তবারক বিতরণ। ওরশে আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা সৈয়দ শেখ আবুল মকছুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.)। ওরশ শরীফে আশেকানে গাউছিয়া সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদ, বাংলাদেশ কমিটির পক্ষ হতে ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সুফি মোহাম্মদ সিরাজুল ইসলাম সকল নেকী, ধর্মপ্রাণ মুসলমান ও দরবারের আশেক ভক্তদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।











