চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোর মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা নগরীর বায়েজিদ এলাকার সাজিনাজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন হাসপাতলের ব্যবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশন সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশেনের সহসভাপতি ডা. এটিএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল মোত্তালিব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস.এম সরোওয়ার আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগ নিরুপন ও চিকিৎসাসেবা দিয়ে আসছে। হাসপাতালগুলো সঠিক ও রোগীবান্ধব সেবা প্রদান করলেও মাঝে মাঝে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় যাতে ডাক্তারসহ সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা হেনস্থার শিকার হন।

সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম বলেন, সমপ্রতি এক শিশুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের নামে ও স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে, যা অত্যান্ত দুঃখজনক। উক্ত ব্যাপারটি তদন্তাধীন এবং এ ব্যাপারে বিভ্রান্ত না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া সাতগাছিয়া দরবারে আবুল খায়ের সুলতানপুরীর বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ফয়েজ আহমদ (রহ.) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন