পঞ্চগড় এক্সপ্রেস বঙ্গবন্ধুর সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হয়েছে; এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয় বলে জানান স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান। তিনি বলেন, ‘একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।’ খবর বিডিনিউজের।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। ট্রেনের চাকার ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।’








