নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের শিশুদের বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস অব চিটাগং মহানগরের উদ্যোগে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিষ্পাপ অটিজম স্কুলের বিশেষ শিশুদের বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), লায়ন্স ক্লাবস অব চিটাগং মহানগর সভাপতি লায়ন পার্থ ভট্টাচার্যের সভাপতিত্বে ও নিষ্পাপ সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী। বক্তব্য দেন, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজামান লিটন, ২য় জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, জিএমটি কোঅডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, লায়ন চক্ষু হাসপাতালের সেক্রেটারি লায়ন দেবাশিষ দত্ত, প্রভাষক ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী, নিউরোলজিস্ট ডা. সীমান্ত ওয়াদাদ্দার, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. সুমন কর, চক্ষু বিশেষজ্ঞ ডা. হালিমা আলম, উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদফতর সিলেটের বিভাগীয় পরিচালক শহীদুল ইসলাম, নিষ্পাপ সহসভাপতি অধ্যাপক ড. সুদীপ পাল, মহানগর লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী, লায়ন পরেশ চৌধুরী, স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী, মো. জমির হোসেন প্রমুখ। শিশুরোগ, নাক কান গলা, দন্ত, চক্ষু, নিউরোলজি সহ ৫টি বিষয়ে ৮৬ জন বিশেষ শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাঙ্গুতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, ৩ জনকে আটক করে গণপিটুনি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ গণিত বিভাগের প্রথম পুনর্মিলনী