নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৪:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এ সময় হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বর্তমানে থানায় অবস্থান করছেন তিনি। এছাড়া, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলো নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নানাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যায়। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতা আহত হয়।

এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। পরে তারা থানায় মামলার জন্য অবস্থান করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুক এনসিপি নেতা সারজিস আলম জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য