নাজনীন আকতার সিআইইউর আইন অনুষদের নতুন ডিন

| বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব ল (আইন) অনুষদের নতুন সহকারি ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাজনীন আকতার। গত ২ জুলাই ডিন অফিসে তাকে দায়িত্ব হস্তান্তর করেন অনুষদের সদ্য বিদায়ী ডিন ড. মো. বেলায়েত হোসেন। এ সময় সিআইইউর আইন অনুষদের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন ডিনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারি অধ্যাপক নাজনীন আকতার বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার মানোন্নয়নে আগামী দিনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী নতুন ডিনকে অভিনন্দন জানিয়ে গুণগত শিক্ষার প্রসারে তিনি সুদূরপ্রসারি উদ্যোগ নিবেনএমনটা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নাজনীন আকতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আইআইইউসিতে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পর সর্বশেষ ১০ বছরের বেশি সময় তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিভাগীয় প্রধান (আইন) হিসেবে কর্মরত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় রোপণ করা হবে ১ লাখ ৭০ হাজার গাছ
পরবর্তী নিবন্ধউত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা